জামালপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জামালপুর জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র মণ্ডলের বাসায় তল্লাশি চালিয়ে শনিবার রাতে দুটি পিস্তল ও একটি রামদা উদ্ধার করেছে র্যাব।
অভিযানের সময় বিষ্ণু চন্দ্র বাসায় ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই সোহাগ ও চন্দ্রমোহনকে আটক করা হয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
র্যাব জামালপুর ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট নজরুল ইসলাম জানান, শহরের সকাল বাজারে বিষ্ণু চন্দ্রের বাসায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১২ ঘ.
bdnews24