গাজীপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বয়ান, তাবলিগের দাওয়াত পৌঁছে দিতে জামাত গঠন এবং যৌতুকবিহীন বিয়ের মধ্য দিয়ে শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন কেটেছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাত'র তিনদিনব্যাপী এ বার্ষিক সম্মিলন।
টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানের মূল মঞ্চ থেকে দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত'র মজলিশে সূরার প্রবীণতম সদস্য ভারতের মাওলানা জোবায়েরুল হাসান। এর আগে বাদ ফজর অফ্সি (বিদায়ী) বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জমিরউদ্দিন।
এরপর উদ্বুদ্ধকরণ বয়ান করবেন মাওলানা রবিউল হক। সর্বশেষ হেদায়েতি বয়ান করবেন তাবলিগের আমীরে সুরা মাওলানা সা'দ (ভারত)।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মিলন ইজতেমার অন্যতম মূল আকর্ষণ আখেরি মোনাজাত। মাঠে অবস্থানরত লাখো মুসল্লি ছাড়াও শুধু এ উপলক্ষে টঙ্গীতে আসবেন আরও কয়েক লাখ মুসল্লি। মুসল্লিদের সুবিধার্থে সরকার ইজতেমা মাঠের বাইরে এরশাদ নগর থেকে বিমানবন্দর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক স
bdnews24