২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর নামক স্থানে শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুই আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের কৃত্তন শর্মা (৫০) ও ভোলা (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

কুষ্টিয়া, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর নামক স্থানে শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুই আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের কৃত্তন শর্মা (৫০) ও ভোলা (৩৫)। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার বাবুল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " শর্মা ও ভোলা রাত ৯টার দিকে কুষ্টিয়ার বিআইডিসি বাজার থেকে একটি আলমসাধুতে (ইঞ্জিন চালিত ভ্যান) আলু নিয়ে ঝিনাইদহে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তারা দুই জন মারা যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬২৭ ঘ.