২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্রাব) এর কার্যনির্বাহী কমিটি ২০০৯ সালের নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের আখতারুজ্জামান লাবলু নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্রাব) এর কার্যনির্বাহী কমিটি ২০০৯ সালের নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের আখতারুজ্জামান লাবলু নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। লাবলু মোট ৮৯ ভোট পেয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী একাত্তর টিভি চ্যানেলের মধুসুদন মন্ডল পেয়েছেন ৪২ ও দৈনিক করতোয়ার আরিফ রহমান পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে দৈনিক করতোয়ার সাব্বির মাহমুদ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আমার দেশের শামসুস সালেহীন পেয়েছেন ৬৭ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের কামরুজ্জামান খান ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আমাদের সময়ের শাহজাহান আকন্দ শুভ পেয়েছেন ৬৭ ভোট। অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মাহবুব আলম লাবলু ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাসসের মোমিন হোসেন পেয়েছেন ৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে একাত্তর নিউজ এজেন্সির নিত্যগোপাল তুতু ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডেইলী নিউ এজ -এর আরিফ নেওয়াজ ফরাজী পেয়েছেন ৬৬ ভোট। দপ্তর সম্পাদক পদে দৈনিক সমাচারের আজিজুল হাকিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা পদে দৈনিক জনপদের আহমেদ সাব্বির রোমিও ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফোকাস বাংলার আমির মোহাম্মদ জুয়েল পেয়েছেন ৭৪ ভোট। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের হালিম মোহাম্মদ ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তরের কালিমউল্লাহ নয়ন পেয়েছেন ৫১ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা পদে দৈনিক করতোয়ার ওসমান গণি বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ৯৬ ভোট পেয়ে দৈনিক জনতার হাবিবুর রহমান, ৮৯ ভোট পেয়ে দৈনিক ইত্তেফাকের জাহাঙ্গীর হোসেন বাবু ও ৭৩ ভোট পেয়ে দৈনিক সংগ্রামের তফাজ্জল হোসেন কামাল নির্বাচিত হয়েছেন। এই পদে অন্য প্রতিদ্বন্দ্বী চ্যানেল আই-এর এনামুল কবির রুপম পেয়েছেন ৬৯ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৫৩ঘ.