২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১২

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা গ্রামে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১২ আহত হয়েছেন। এ সময় অন্তত ২০/২৫টি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে গুরুতর আহত তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- জাহিদুল ইসলাম (১৭), বাবুল (৩৫) ও আমির হোসেন (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা গ্রামে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১২ আহত হয়েছেন। এ সময় অন্তত ২০/২৫টি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে গুরুতর আহত তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- জাহিদুল ইসলাম (১৭), বাবুল (৩৫) ও আমির হোসেন (২০)। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আব্দুল্লাহ জানান, সকাল পৌণে ১০ টায় এক রিকশাওয়ালাকে চড় থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির রহমান মোল্লা গ্র"প ও আওয়ামী লীগের আবু গ্র"প মুখোমুখি হয়। পুলিশ গিয়ে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। ওসি জানান, দুপুর পৌণে ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ২০ থেকে ২৫টি বোমার বিস্ফোরণ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.