২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'জুনের মধ্যে প্রতিটি উপজেলার ২০টি পরিবার খাস জমি পাবে'

আগামী ৩০ জুনের মধ্যে প্রতিটি উপজেলার ২০টি ভূমিহীন পরিবারকে খাস জমি দিয়ে পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। তিনি বলেন, "সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত ভুমিহীনদের মাঝে খাস জমি বণ্টন নিশ্চিত করা হবে। জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও উপজেলা ভূমি বণ্টন কমিটি কাজটি করবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

গোপালগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ৩০ জুনের মধ্যে প্রতিটি উপজেলার ২০টি ভূমিহীন পরিবারকে খাস জমি দিয়ে পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। তিনি বলেন, "সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত ভুমিহীনদের মাঝে খাস জমি বণ্টন নিশ্চিত করা হবে। জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও উপজেলা ভূমি বণ্টন কমিটি কাজটি করবে।" শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে ভূমিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, "ভূমিদস্যুদের দখলে থাকা খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বণ্টন শুরু হয়েছে। এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।" মন্ত্রী দুপুর ২টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন- সাংসদ মো. মুরাদ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী আবু মিয়া, সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী প্রমুখ। বিকলে ভূমিমন্ত্রী সমাধি সংলগ্ন বঙ্গবন্ধু ভবনে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসন ও জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.