ফরিদপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার মধুখালীর বোয়ালিয়ায় শুক্রবার সকালে দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার থেকে ১৮৯ বোতল ফেনসিডিল পুলিশ উদ্ধার করেছে।
গ্রেপ্তার করা হয়েছে গাড়ির আরোহী কাদের মন্ডলকে (৩৯)। তার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাফিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল আটটার দিকে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার সময় প্রাইভেটকারটি বোয়ালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।"
তিনি বলেন, "গাড়িচালক পালিয়ে গেছে।"
পুলিশ এসে কাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে।
প্রাইভেটকারের বনেটে লুকিয়ে রাখা ১৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
কাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/টিআর/১৪৪২ুুু
bdnews24