মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বাজারে আগুন লেগে ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌণে ৯টায় বাজারের পশ্চিমাংশের একটি ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার উপ-পরিদর্শক অরূপ তরফদার।
রাত ১০টায় ঘটনাস্থল থেকে তিনি জানান, প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। প্রথমে স্থানীয় চেষ্টায় এবং পরে দমকলকর্মীরা গিয়ে রাত পৌণে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা হতে পারে।
এ ঘটনায় স্থানীয় সাংসদ ও হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৬ ঘ.
bdnews24