২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় রিকশাচালক হত্যা

পাবনা শহরের সিঙ্গা পালপাড়া এলাকায় মঙ্গলবার রাতে এক রিকশাচালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিকশাচালকের নাম আবু মিয়া (৫৫)। তিনি পালপাড়া এলাকায়ই বসবাস করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 06:56 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের সিঙ্গা পালপাড়া এলাকায় মঙ্গলবার রাতে এক রিকশাচালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিকশাচালকের নাম আবু মিয়া (৫৫)। তিনি পালপাড়া এলাকায়ই বসবাস করতেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার গভীর রাতে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী আবু মিয়াকে তার বাড়ি থেকে ধরে এনে জবাই করে রাস্তায় তার লাশ ফেলে চলে যায়।" পুলিশ বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএএ/এফএফ/এজে/১২৫৬ ঘ.