২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বস্তিতে আগুন লেগে দেড়শর বেশি ঘর পুড়েছে

রাজধানীর শ্যামপুর থানা এলাকায় উত্তর জুরাইনে মঙ্গলবার রাতে আগুন লেগে দেড়শর বেশি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শ্যামপুর থানা এলাকায় উত্তর জুরাইনে মঙ্গলবার রাতে আগুন লেগে দেড়শর বেশি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৯টার দিকে ২৪৯,উত্তর জুরাইনে আফাজউদ্দিনের খালি প্লটে গড়ে ওঠা বস্তিতে রান্নাঘর থেকে আগুন লাগে। প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আলমগীর হোসেন আরো জানান, টিনের এবং বেড়ার ঘর হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৪১ঘ.