২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দল অসৎ উদ্দেশ্যে আসন পুনর্বিন্যাস করছে: দেলোয়ার

বিরোধী দল যাতে সংসদে যেতে না পারে সে জন্যই সরকারি দল অসৎ উদ্দেশ্যে আসন পুনর্বিন্যাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন, "বিদায়ী স্পিকারের সংসদীয় রীতি অনুযায়ী আসন বিন্যাসের পর সরকারি দল কর্তৃক তা পুনর্বিন্যাসের উদ্যোগের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। সংসদে বিরোধী দল যাবে না, অথবা যেতে না পারে এমন অবস্থার সৃষ্টি করতে চায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিরোধী দল যাতে সংসদে যেতে না পারে সে জন্যই সরকারি দল অসৎ উদ্দেশ্যে আসন পুনর্বিন্যাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন, "বিদায়ী স্পিকারের সংসদীয় রীতি অনুযায়ী আসন বিন্যাসের পর সরকারি দল কর্তৃক তা পুনর্বিন্যাসের উদ্যোগের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। সংসদে বিরোধী দল যাবে না, অথবা যেতে না পারে এমন অবস্থার সৃষ্টি করতে চায় তারা।" সরকারী দল ডেপুটি স্পিকারের আরেকটি পদ সৃষ্টি করে তা বিরোধী দলকে দেওয়ার যে প্রস্তাব করেছে তা গ্রহণযোগ্য নয় মন্তব্য করে দেলোয়ার বলেন, "সরকারী দল ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে না দিয়ে তাদের প্রতিশ্র"তি ভঙ্গ করেছে। এখন নতুন পদ সৃষ্টির কথা বলে তারা তামাশা করছে। আমরা কি তাদের কাছে ওই পদ চেয়েছি? তারা নিজেরাই জাতির কাছে ওয়াদা করেছে। আসলে ওই সময় ঝোঁকের মুখে কী বলে ফেলেছে।" ব্রিফিংয়ে দেলোয়ার ৭ টি উপজেলা নির্বাচনের ফলের গেজেট প্রকাশ স্থগিত করার প্রসঙ্গ তুলে বলেন, তারা যেসব অনিয়মের অভিযোগ করেছিলেন তা-ই এর মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে। বিএনপি মহাসচিব ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচন ও ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনে 'ব্যাপক কারচুপি' এবং পরবর্তী সময়ে সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপরে নির্যাতন-সহিংসতা ও এ ব্যাপারে প্রশাসনের 'নীরব ভূমিকার' কঠোর সমালোচনা করেন। সরকারি দলকে গণতান্ত্রিক ও সহযোগিতার মনোভব প্রদর্শনের পরামর্শও দেন তিনি। দলের চলমান পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে দেলোয়ার জানান, আগামী ১ ফেব্র"য়ারি দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নতুন কিছু সিধান্ত নেওয়া হবে। সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রিজভি আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/২২৪৫ঘ.