২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে ওয়াহিদুল হকের প্রতি শ্রদ্ধা

সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক-সাংবাদিক ওয়াহিদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার। ওয়াহিদুল হকের স্মরণে তার নিজের গড়া প্রতিষ্ঠান ছায়ানট 'ওয়াহিদুল হক স্মারক বক্তৃতা',গানসহ দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে। ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক-সাংবাদিক ওয়াহিদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার। ওয়াহিদুল হকের স্মরণে তার নিজের গড়া প্রতিষ্ঠান ছায়ানট 'ওয়াহিদুল হক স্মারক বক্তৃতা',গানসহ দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে। ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এছাড়া জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কণ্ঠশীলন, আনন্দধ্বনি, নালন্দা, বাংলাদেশ ব্রতচারী সমিতি ও সরোজের যৌথ উদ্যোগে বুধবার একই মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়াহিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে স্নাতক হয়ে সাংবাদিকতায় যোগ দেন। ক্রীড়া সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও ক্রমেই নিজেকে বিকশিত করে নানাদিকে ছড়িয়ে দেন। সংস্কৃতির নানাদিক ছাড়াও মানবজ্ঞানের বিচিত্র সব বিষয়ে তার জ্ঞানের পরিধি ছিল বিশাল। রবীন্দ্রচর্চার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। ওয়াহিদুল হকের লেখা উল্লেখ্যযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'চেতনাধারায় এসো', 'গানের ভেতর দিয়ে', 'সংস্কৃতি জাগরণের প্রথম সূর্য' ও 'সংস্কৃতির ভুবন'। সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতির ব্যাপারে নিরাসক্ত হিসেবে পরিচিত এ মানুষটি 'জসীম উদ্দীন পুরস্কার' ও 'কাজী মাহবুব উল্লাহ পুরস্কার' পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এফএফ/এসকে/২২০৩ঘ.