ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডিলার ও সংরক্ষিত খাতে চিনির দাম কমানো হয়েছে। এখন থেকে সরকারের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে চিনি কিনতে পারবে ডিলাররা।
মঙ্গলবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে মন্ত্রণালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতি মেট্রিক টন চিনির দাম কমিয়ে ৩৩ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ডিলাররা সরকারের কাছ থেকে প্রতি কেজি চিনি ৩০ টাকায় কিনতে পারবেন।
আগামী ৫ ফেব্র"য়ারি পর্যন্ত নতুন মূল্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ডিলাররা এই চিনি কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
নীতিমালা অনুযায়ী সরকারের কাছ থেকে কেনার পর ডিলারদের এক টাকা মুনাফায় চিনি বিক্রির কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসকে/২০০২ঘ.
bdnews24