ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনের টাওয়ার হ্যামলেটস স্থানীয় পরিষদের মেয়র মুহাম্মদ আবদুল্লাহ ছালেকের নেতৃত্ব্ ে১০ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গুলশানে বিএনপি কার্যালয়ে সন্ধ্যা ৭টা থেকে প্রায় এক ঘন্টা এ সাক্ষাৎ অনুষ্ঠান হয়। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর আবদুল্লাহ ছালেক সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার নানা বিষয় এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০৪৪ ঘ.
bdnews24