২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

রাজধানীর শ্যামপুর এলাকায় বড়ইতলা রেলক্রসিং এ রোববার রাতে একটি ট্রেন ট্রাককে ধাক্কা দিলে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি টুকরো টুকরো হয়ে যায় । নিহতরা হচ্ছে -মোকসেদুল (২৫) ও অজ্ঞাত (২৬) একজন। এছাড়া আহত আরও চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 06:58 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর শ্যামপুর এলাকায় বড়ইতলা রেলক্রসিং এ রোববার রাতে একটি ট্রেন ট্রাককে ধাক্কা দিলে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি টুকরো টুকরো হয়ে যায় । নিহতরা হচ্ছে -মোকসেদুল (২৫) ও অজ্ঞাত (২৬) একজন। এছাড়া আহত আরও চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য জানান। মিজানুর রহমান বলেন, "বড়ইতলা ক্রসিংটি সরকারি নয়। এটি একটি অবৈধ ক্রসিং। জনগণ নিজেদের মতো করে লাইনের ওপর দিয়ে রাস্তা করে নিয়েছে। এখানে কোনও গেটম্যান থাকে না।" তিনি জানান, রাত ৯টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ওই এলাকা অতিক্রমকালে একটি খালি ট্রাক (চট্টগ্রাম ন ৯৯২৭) লাইনের ওপর এসে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক, সহকারী, ওপরে বসে থাকা শ্রমিক ও পথচারীসহ মোট ৬/৭ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জন হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। আরো চারজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে নিহতরা ট্রাকের চালক ও সহকারী। অজ্ঞাত পরিচয় তিনজন ও রনি নামে এক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। তবে কদমতলী থানার উপ-পরিদর্শক আরাফাত জাহান জানিয়েছেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। আরো একজনের নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত নন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০৫৮ঘ.