ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে রোববার সকালে দুইটি ককটেল বিস্ফোরিত হয়।
কাফরুল থানার উপ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৮টায় মীরপুর ১০ নম্বর সংলগ্ন বিআরটিএ কার্যালয়ের উত্তর-পূর্ব দিকে দুইটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় সেখানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উপ-পরিদর্শক জানান, বিআরটিএ'র কর্মচারিদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কিছু আলামত উদ্ধার করে। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে বাইরে থেকেই কে বা কারা ককটেলদুটি ছুড়ে মারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০০২ঘ.
bdnews24