যশোর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২৫ জানুয়ারি রোববার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৫ তম জন্মদিন।
১৮২৪ সালের এই দিনে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্ম হয় তার।
কবির জন্ম জয়ন্তীতে তার জন্মভূমি সাগরদাঁড়িতে প্রতিবারের মতো সপ্তাহব্যাপী মধু মেলার আয়োজন করা হয়েছে। রোববার বিকেল তিনটায় বিভাগীয় কমিশনার ইউনুস উর রহমান মেলা উদ্বোধন করবেন।
মধু মেলায় প্রথম 'মধুসূদন জাতীয় স্মৃতি পদক' প্রদান করা হবে। এবারের স্মৃতি পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।
বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রচলন করার জন্য মধুসূদন অমর হয়ে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩০৪ঘ.
bdnews24