২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ১১ ঘণ্টা বন্ধ

পদ্মা অববাহিকায় ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

রাজবাড়ী, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা অববাহিকায় ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটে যানবাহন আটকা পড়ে। শনিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল আবার শুরু হলে যানজট কিছুটা স্বাভাবিক হয়ে আসে। তবে সন্ধ্যা থেকে কুয়াশার তীব্রতা বাড়ায় রাতে যে কোন সময় ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়তে পারে এবং সে ক্ষেত্রে আবার যানজট সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরণী নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক গোপাল মজুমদার। তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে যায়। গোপাল মজুমদার বলেন, সকালে আটটি ফেরির মাধ্যমে যানবাহনগুলো পারাপার শুরু করলেও বিকেলের দিকে উভয় ঘাটেই যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এ কারণে আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলো পারাপারে বিলম্ব হচ্ছে। তবে রাতে কুয়াশার তীব্রতা না বাড়লে যানজট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.