২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১২টি বোমা উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশেমপুর থেকে শুক্রবার সকালে পরিত্যক্ত অবস্থায় ১২টি বোমা উদ্বার করেছে র‌্যাব। কুমিল্লা র‌্যাব-১১ এর কর্মকর্তা মেজর মাকসুদ জানান, সকালে মুরাদনগর উপজেলার পীরকাশেমপুর এম এল উচ্চ বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় ১২টি ঘরে তৈরি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো জর্দার কৌটার মত দেখতে কৌটা দিয়ে তৈরি এবং টেপ দিয়ে মোড়ানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 05:11 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কুমিল্লা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশেমপুর থেকে শুক্রবার সকালে পরিত্যক্ত অবস্থায় ১২টি বোমা উদ্বার করেছে র‌্যাব। কুমিল্লা র‌্যাব-১১ এর কর্মকর্তা মেজর মাকসুদ জানান, সকালে মুরাদনগর উপজেলার পীরকাশেমপুর এম এল উচ্চ বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় ১২টি ঘরে তৈরি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো জর্দার কৌটার মত দেখতে কৌটা দিয়ে তৈরি এবং টেপ দিয়ে মোড়ানো। তিনি বলেন, বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের এ কেন্দ্রে সহিংসতা সৃষ্টির জন্যে বোমাগুলো আনা হয়েছিল বলে তারা ধারণা করছেন। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তর হয়নি। বোমাগুলো তাদের হেফাজতে নিষ্ক্রিয় করা হবে বলে তিনি জানান। বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা নির্বাচনে কয়েকটি কেন্দ্র গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১০ ঘ.