২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে

উপজেলা নির্বাচন কর্মকর্তার ১২১টি শূন্যপদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন কর্মকর্তার ১২১টি শূন্যপদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তার ১২১টি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে আইনত কোনো বাধা নেই- নির্বাচন কমিশনের এই ব্যাখ্যার পর পিএসসি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের জন্য সুপারিশ করেছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/২১১৬ঘ.