২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে নতুন প্রক্টর ও দুই সহকারী প্রক্টর নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও দুই সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম মঙ্গলবার বিকালে তাদের নিয়োগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও দুই সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম মঙ্গলবার বিকালে তাদের নিয়োগ দেন। নতুন প্রক্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়া নতুন দুই সহকারী প্রক্টর হলেন- ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম ও মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদ উন নবী। দায়িত্ব নেওয়ার পর প্রক্টর আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্য বিকালে তাদের নিয়োগ দিয়েছেন। এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রলীগের আন্দোলনের মুখে মঙ্গলবার দুপুরে চার সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দেন। তবে উপাচার্য এদের মধ্যে তিন জনের পদত্যাগপত্র গ্রহণ করেন। এ তিনজন হলেন- নুরুল ইসলাম ,এইচ এস ফারুক আলম ও আনোয়ার হোসেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমন্বয়কের দায়িত্ব পালনকারী মোহাম্মদ মঞ্জুর মোরশেদের পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করেন। তবে সহকারী প্রক্টর মুহাম্মদ ফরিদ উদ্দিন পদত্যাগ করেননি। গত মাসে প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন এবং সহকারী প্রক্টর মাহবুবুল হক পদত্যাগ করেছিলেন। বিএনপি-জামায়াত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগ শনিবার থেকে আন্দোলন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এএল/এসকে/২০১২ঘ.