ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইস সরকার বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন খাতে সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ডোরা র্যাপল সহায়তা বাড়ানোর বিষয়টি জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডকে অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করে আগামী দিনে সৌর বিদ্যুৎ প্রকল্প, সামজিক নিরাপত্তা বলয় সৃষ্টি এবং শিক্ষা খাতসহ বিভিন্ন খাতে অধিকতর সুইস সাহায্য ও সহযোগিতার আহ্বান জানান।
এর পরিপ্রেক্ষিতে সুইস রাষ্ট্রদূত বলেন, "ইতোমধ্যেই প্রাথমিক শিক্ষা খাতে সুইস সহায়তার পরিমাণ ১২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়েছে। অন্যান্য খাতেও সুইস সহায়তা বৃদ্ধি পাবে।"
মঙ্গলবার সকালে ভারতীয় হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তীও প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ অঞ্চল হিসাবে প্রতিষ্ঠা করার কথা পুনর্ব্যক্ত করে বলেন, "শান্তি প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলের মানুষের সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।"
ভারতের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, "মিজোরাম ও ত্রিপুরায় বাংলাদেশি পণ্যের বাজার স
bdnews24