ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্পে সাংসদদের জন্য যে বরাদ্দ দেওয়া হতো তা আর দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ন মঙ্গলবার সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, "খাদ্য মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্পে সাংসদদের জন্য যে বরাদ্দ দেওয়া হতো তা আর সাংসদের কাছে ফিরিয়ে আনা হবে না।"
তিনি বলেন, "বর্তমানে যে নিয়ম চালু আছে সে নিয়ম অনুযায়ী বরাদ্দ জেলা পর্যায়ে চলে যাবে।"
মন্ত্রী বলেন, "জেলা পর্যায় থেকে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের কাজ করা হবে। সেখানে সাংসদদের হস্তক্ষেপ করার কিছুই থাকবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৪২০ ঘ.
bdnews24