ঠাকুরগাঁও, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও সীমান্তে গত দশ দিনে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এদের কারো পায়ের রগ কাটা, কারো মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ রাইফেলস- বিডিআর কর্মকর্তারা ধারণা করছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিএসএফ গুলি করার পরিবর্তে পায়ের রগ কেটে, মাথায় আঘাত করে তাদের হত্যা করে থাকতে পারে।
শনিবার ভারতের গোয়ালপুকুর ক্যাম্পের বিএসএফ একটি পাঠিয়ে বিডিআরকে জানায় সীমান্তের ৩৭৫ নম্বর পিলারের কাছে ভারতের ভূ-খণ্ডে এক ব্যক্তির লাশ পড়ে আছে। ওই ব্যক্তি বাংলাদেশি কিনা খতিয়ে দেখার জন্য বিডিআর কর্মকর্তাদের অনুরোধ করা হয়। এলাকার লোকজন ও বিডিআর খোঁজ নিয়ে জেনেছে লাশটি রাণীশৈংকল উপজেলার গণ্ডগ্রামের আশরাফুল হকের (৩৫)। রোববার সন্ধ্যায় পতাকার বৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তর করেছে বিএসএফ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে বিডিআর কর্মকর্তারা জানান।
গত ১২ জানুয়ারি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্ত থেকে উদ্ধার করা হয় কামাল হোসেন (২৮) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ। ওইদিন ভোরে সীমান্তের ৩৮৩/৩ নম্বর পিলারের কাছে নাগর নদীর ব্রিজের ওপর তার লাশ পাওয়া যায়। তার পায়ের রগ কাটা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। কামাল উপজেলার জুগিহার গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
এর আগে ৮ জানুয়ারি রাণীশংকৈল উপজেলার রত
bdnews24