২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য খুন, যুবক আহত

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় ইউনিয়ন পরিষদের এক সদস্য খুন এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 06:15 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

নরসিংদী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় ইউনিয়ন পরিষদের এক সদস্য খুন এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার ভোরে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন (৩৮) দুর্বৃত্তদের হাতে খুন হয়। অন্যদিকে শনিবার রাতে শহরের দত্তপাড়ায় মনির হোসেন (২৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। মনোহরদী থানার উপপরিদর্শক সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থক স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন পোস্টার নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রোববার ভোরে একদল দৃর্বৃত্ত তাকে চালাকচর বাসস্ট্যান্ড থেকে ধরে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাকে আলিয়াবাদ নামক স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।" সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরের দত্তপাড়া মহল্লায় শনিবার দিবাগত রাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মতিন ভূঁইয়ার পোস্টার লাগানোর সময় একদল দুর্বৃত্ত মনির হোসেন নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" আহত মনিরের বাড়ি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম আ. রশিদ মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এফএফ/১২১৫ ঘ.