২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে দুই ব্যক্তিকে হত্যা

জামালপুরের বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে রোববার সকালে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামালপুরের বকশিগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ এলাকা থেকে আব্দুল কুদ্দুস (৬৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 06:10 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

জামালপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে রোববার সকালে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামালপুরের বকশিগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ এলাকা থেকে আব্দুল কুদ্দুস (৬৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।" শনিবার গভীররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে ফেলে রেখে গেছে বলেও জানান তিনি। তবে হত্যার কারণ জানা যায়নি। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ওসি কাজী কামাল উদ্দিন জানান। তিনি বলেন, "তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১২১১ ঘ.