২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের উন্নয়নে দৃষ্টিভঙ্গীর পরিবর্তন চাই: গোলটেবিলে অভিমত

চট্টগ্রামের উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন আনতে হবে। শনিবার বন্দরনগরীতে এক গোল টেবিল বৈঠকে এ অভিমত দিয়ে অগ্রাধিকারের তালিকা তৈরি করে এখনই কাজ শুরুর তাগিদ দেওয়া হয়েছে। শনিবার চিটাগাং ক্লাবে দৈনিক আজাদী-র আয়োজনে 'দিন বদলের অঙ্গীকার : চট্টগ্রাম প্রেক্ষিত' শীর্ষক এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন আনতে হবে। শনিবার বন্দরনগরীতে এক গোল টেবিল বৈঠকে এ অভিমত দিয়ে অগ্রাধিকারের তালিকা তৈরি করে এখনই কাজ শুরুর তাগিদ দেওয়া হয়েছে। শনিবার চিটাগাং ক্লাবে দৈনিক আজাদী-র আয়োজনে 'দিন বদলের অঙ্গীকার : চট্টগ্রাম প্রেক্ষিত' শীর্ষক এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সুধীজনদের বক্তব্য ছিল, চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রী-সাংসদদের নতুন করে ভাবার অবকাশ নেই। বরং উন্নয়নের জন্য যা করার দরকার তা এখনই করতে হবে। কারণ চট্টগ্রামের উন্নয়ন বাংলাদেশের উন্নয়নেরই নামান্তর। চট্টগ্রামের উন্নয়ন নিয়ে মন্ত্রী ডা. আফসারুল আমীন বলেন, "আমাদের দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের জন্য সবাইকে এক কণ্ঠস্বর হতে হবে। আমাদের পিছনে ফিরে যাওয়ার সময় নেই। বরং যে দিনগুলো নষ্ট হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে আমাদের সামনের দিকে তাকাতে হবে।" চট্টগ্রাম বন্দরকে কর্ণফুলীর দুই পাড়ে স