২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তারে জড়িয়ে সাতক্ষীরায় দুজনের মৃত্যু

সাতক্ষীরার সদর উপজেলার পার কুখরালি গ্রামে শনিবার বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- কুখরালি গ্রামের মঈনউদ্দীনের ছেলে আছের আলী (২৫) এবং একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোখলেছুর রহমান (১৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

সাতক্ষীরা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার সদর উপজেলার পার কুখরালি গ্রামে শনিবার বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- কুখরালি গ্রামের মঈনউদ্দীনের ছেলে আছের আলী (২৫) এবং একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোখলেছুর রহমান (১৮)। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মুন্সী খালিদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, শনিবার বিকালে পার কুখরালি গ্রামে পাওয়ারটিলার দিয়ে জমি চাষ করার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আছের আলী ও মোখলেছুর রহমান মারা যান। তাদের উদ্ধার করতে গেলে আহত হন ওই গ্রামের এনামুল হক ও রেজাউল ইসলাম। এদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.