২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেছেন, আইন-শঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্রমন্ত্রীর একার পক্ষে সম্ভব নয়, সবার সহায়তা প্রয়োজন। শনিবার রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি আয়োজিত একটি চক্ষুশিবির উদ্বোধন কালে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 06:53 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেছেন, আইন-শঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্রমন্ত্রীর একার পক্ষে সম্ভব নয়, সবার সহায়তা প্রয়োজন। শনিবার রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি আয়োজিত একটি চক্ষুশিবির উদ্বোধন কালে তিনি একথা বলেন। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের ভাগ আপনাদেরও নিতে হবে। কারণ, আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার একার পক্ষে সম্ভব না; আপনদেরও সহায়তা প্রয়োজন।" এ সময় তিনি উত্তরাবাসীর বিভিন্ন সমস্যা যত শিগগির সম্ভব সমাধানের আশ্বাস দেন এবং এসব বিষয়ে যৌথভাবে আবেদন করার অনুরোধ জানান। সাহারা খাতুন তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান। সীমান্তে চোরাচালান ও অস্ত্রপাচারের বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, " দেশে চোরাচালান ও অস্ত্রপাচার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" একইসঙ্গে তিনি বলেন, "চোরাচালান ও অস্ত্রপাচার রোধে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।" উত্তরার এ চক্ষুশিবিরে ৬০ জন রোগীকে সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চক্ষুশিবিরে ৬০ জনকে সেবা দেওয়া হবে।" তিনি জানান, ঢাকা রোটার‌্যাক্ট ক্লাব (পশ্চিম) ও ইসলামিয়া চক্ষু হাসপাতাল তাদেরকে সহয়তা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমডি/এজে/১২৪৮ ঘ.