২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকবর আলী খানের বাসার গৃহকর্মীর আত্মহত্যা

সাবেক উপদেষ্টা আকবর আলী খানের বাসার এক গৃহকর্মী শুক্রবার দুপুরে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপদেষ্টা আকবর আলী খানের বাসার এক গৃহকর্মী শুক্রবার দুপুরে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ফাহিমা খাতুন (১৫) নামের ওই গৃহকর্মী হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার সিরাজ মিয়ার মেয়ে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বাসার লোকজনের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক উপদেষ্টা আকবর আলী খানের গুলশান ২ এ অবস্থিত ৭৭ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির ৪-এর বি ফ্ল্যাটে পরিচারিকার কক্ষে ফাহিমা ফাঁস দেয়।" তিনি বলেন, "দুপুরের খাবারের পর জানালার শিকের সঙ্গে গলায় ওড়না বেঁধে সে ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।" এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/২৩৩৫ ঘ.