২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ কর্মী খুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভাড্যায় শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শাহীন মিয়া (২৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী নিহত হয়েছেন। নিহত শাহীন মিয়া শুভাড্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি মাদারীপুরের শিবচরের গিয়াসউদ্দীনের ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমিনপাড়ায় থাকতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভাড্যায় শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শাহীন মিয়া (২৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী নিহত হয়েছেন। নিহত শাহীন মিয়া শুভাড্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি মাদারীপুরের শিবচরের গিয়াসউদ্দীনের ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমিনপাড়ায় থাকতেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, বিএনপির কর্মীরা তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শুভাড্যা, জিঞ্জিরা, আগানগর ইউনিয়নে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনে নেতা-কর্মীরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শুভাড্যা ইউনিয়নের মালোপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীরা শাহীন মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ওসি। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহীন আহম্মেদ অভিযোগ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাজিমউদ্দীনের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শাহীন মিয়া আওয়ামী লীগ প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মধুসূদন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনেক রকম অভিযোগ শুনছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে শুধু লাশ পেয়েছি। কোনও সাক্ষী-প্রমাণ এখনও পাইনি।" এ ব্যাপারে বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজিমউদ্দীনের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/২২০৫ ঘ.