ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনটি প্রকল্প বাস্তবায়নে জাপান সরকার বাংলাদেশকে তেতাল্লিশ কোটি ৮০ লাখ ডলার ঋণ দেবে।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে জাপানের প্রধানমন্ত্রী তারো আসো এ ঋণ দেওয়ার প্রতিশ্র"তি দেন বলে ঢাকায় জাপানি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।
এছাড়া হরিপুরে ৩৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন প্রকল্পে ২৪ কোটি ৫০ লাখ ডলার, কেন্দ্রীয় অঞ্চলের বিদ্যুৎ বিতরণ প্রকল্পে ১০ কোটি ৭০ লাখ ডলার এবং পূর্বাঞ্চলীয় বিভিন্ন সেতু সংস্কার প্রকল্পে আট কোটি ৬০ লাখ ডলার ঋণের প্রতিশ্র"তি দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, "সহজ শর্তে এ ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এ ঋণের সুদের হার মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ। বাড়তি ১০ বছরসহ মোট ৪০ বছরে এ তিন প্রকল্পে দেওয়া ঋণ পরিশোধ করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24