২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ১৫ হাজার কেজি গম আটক, গ্রেপ্তার ২

পাচারের অভিযোগে বাগেরহাট শহরের দড়াটানা সেতুর কাছ থেকে বৃহষ্পতিবার রাতে ট্রাক বোঝাই ১৫ কেজি গম (১৭৫ বস্তা) আটক করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

বাগেরহাট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাচারের অভিযোগে বাগেরহাট শহরের দড়াটানা সেতুর কাছ থেকে বৃহষ্পতিবার রাতে ট্রাক বোঝাই ১৫ কেজি গম (১৭৫ বস্তা) আটক করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে বাগেরহাট শহরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। আটককৃতরা হলেন- খুলনার রুপসা এলাকার কৃষ্ণকান্ত সোমের ছেলে শিমূল সোম (২৫) ও ট্রাক চালক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. মুজিবর রহমান (৪৮)। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, বাগেরহাটের কচুয়া এলাকা থেকে একটি ট্রাকে করে কিছু গম পাচার করা হচ্ছে- এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বাগেরহাট শহরের দড়াটানা সেতু এলাকায় অবস্থান নেয়। ট্রাকটি পৌঁছলে পুলিশ এর গতিরোধ করে থানায় নিয়ে আসে। পুলিশের হাতে আটক খুলনার ব্যবসায়ী শিমুল বলেছেন, এই গম তিনি কচুয়ার বিভিন্ন এলাকা থেকে কিনে ট্রাকযোগে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ওই ব্যবসায়ী কচুয়ার কার কাছ থেকে এই বিপুল পরিমাণ গম কিনেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.