ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়তুল মুকাররম জাতীয় মসজিদের শুক্রবারের জুম্মার নামাজে ইমামতি করবেন নতুন খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দীন।
মসজিদের ভারপ্রাপ্ত খতিব সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ নূরুদ্দীন বৃহস্পতিবার এক বিবৃতিতে নবনিযুক্ত খতিবের ইমামতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নতুন খতিব মাওলানা সালাউদ্দীন গত ৫ জানুয়ারি কাজে যোগ দেন।
ভারপ্রাপ্ত খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর সিনিয়র পেশ ইমাম মাওলানা নূরুদ্দীন নিজেও তার ইমামতিতে জুম্মার নামাজ আদায় করবেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১২২ঘ.
bdnews24