ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী ৪৮১টি উপজেলা পরিষদ এলাকায় (৬টি সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন এলাকা এবং তেজগাঁও সার্কেলের অধীন ইউনিয়নসমূহের এলাকা ব্যতীত) উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত উপজেলা নির্বাচনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে দেশব্যাপী ৪৮১টি উপজেলা পরিষদ এলাকায় (৬টি সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন এলাকা এবং তেজগাঁও সার্কেলের অধীন ইউনিয়নসমূহের এলাকা ব্যতীত) সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/জিএনএ/১৩৩৫ ঘ.
bdnews24