২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে বুধবার রাতে একটি ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আট শ্রমিক নিহত হয়েছে। দেওয়ানগঞ্জের বেলতলী রেলক্রসিং-এ আখ ভর্তি একটি ট্রেনের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চার শ্রমিক নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১০ শ্রমিক। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 05:21 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

জামালপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দেওয়ানগঞ্জে বুধবার রাতে একটি ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আট শ্রমিক নিহত হয়েছে। দেওয়ানগঞ্জের বেলতলী রেলক্রসিং-এ আখ ভর্তি একটি ট্রেনের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চার শ্রমিক নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১০ শ্রমিক। তারা হাসপাতালে চিকিৎসাধীন। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার রাত সাড়ে ১২টার দিকে জামালপুরের নান্দিনা থেকে আখ ভর্তি একটি ট্রেন জিলবাংলা সুগার মিলে যাওয়ার সময় বেলতলী রেলক্রসিং-এ পৌঁছালে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।" তিনি বলেন, "এতে ঘটনাস্থলে চারজন এবং দেওয়ানগঞ্জ ও জামালপুর হাসপাতালে নেওয়ার পর আরও চারজনসহ মোট আটজন নিহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে দেওয়ানগঞ্জ ও জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই মাটি কাটা শ্রমিক।" তিনি আরো বলেন, "রেলক্রসিং-এ গেটম্যান না থাকায় এবং কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।" দুর্ঘটনায়া নিহতদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০৩১ঘ.