চট্টগ্রাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকা থেকে বুধবার দুটি এলজিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত উপন কুমার দাশ (৩২) ফিরিঙ্গী বাজারের দয়াল হরি দাশের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ১২টার দিকে উপনের বাসায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২৭ ঘ.
bdnews24