২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া ও পাটুরিয়ায় যানজট

কুয়াশার কারণে সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ৮ ঘণ্টা পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 06:03 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

মানিকগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ৮ ঘণ্টা পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকেই কুয়াশার প্রকোপ দেখা দেয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। রাত ১টায় কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পারাপার বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে পারের জন্য আসা শত শত যানবাহন ও যাত্রী আটকে পড়ে। মঙ্গলবার সকালে যানবাহনের লাইন ঘাট থেকে ঢাকা-আরিচা এবং দৌলতদিয়া-ফরিদপুর সড়কের চার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলেও উভয় ঘাটে যানজট ছিল। দৌলতদিয়ার তুলনায় পাটুরিয়ায় যানবাহনের চাপ কিছুটা বেশি। বিআইডব্লিউটিসির দৌলতয়িার ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক অর্পন কুমার চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশার কারণে আটকেপড়া যানবাহনগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কোচ পারাপার করা হচ্ছে। কোচ পারাপার শেষ হলে লাইনে থাকা পণ্যবাহী ট্রাক পারাপারে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০৩ ঘ.