ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঘুষ দাবি করায় চার নিম্ন পর্যায়ের কর্মচারিকে বাধ্যতামূলক অবসর দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও চাকরিতে অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও সাত জনকে তিরস্কার ও সতর্ক করে দেওয়া হয়েছে।
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
যে চারজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারা হলেন, কনস্টেবল মো. মিজানুর রহমান, কনস্টেবল মো. গোলাম রসুল, ডাটা এন্ট্রি অপারেটর হাবিবুল্লাহ এবং আব্দুর রহমান।
তবে আব্দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিলেও পদ্ধতিগত কারণে আপাতত নিম্ন বেতনক্রমে অবনত করা হয়েছে বলে জানিয়েছেন হানিফ ইকবাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এসকে/২০২৮ঘ.
bdnews24