২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের ফলকে ভয়ভীতি দেখিয়ে পাল্টে দেওয়া যাবে না: সিইসি

সংসদ নির্বাচনের মতোই আইন-শৃঙ্খলার মান উপজেলা নির্বাচনেও বজায় রাখার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচনী এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে ভোটের রায়কে পাল্টে দেয়া যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদ নির্বাচনের মতোই আইন-শৃঙ্খলার মান উপজেলা নির্বাচনেও বজায় রাখার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচনী এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে ভোটের রায়কে পাল্টে দেয়া যাবে না। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি সংশ্লিষ্টদের উদ্দেশে একথা বলেন। তৃতীয় উপজেলা নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে এটিএম শামসুল হুদা বলেন, ''আমাদের লক্ষ্য একটাই