ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শনিবার সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুরে সন্ত্রাসীদের ছুঁড়ে মারা বোমায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক মশিউর রহমান ও কনস্টেবল সাইফুল ইসলাম।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আব্দুুর রাজ্জাক জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সূত্রাপুরের দয়াগঞ্জ এলাকায় নিরাপত্তা টহল দিচ্ছিলেন ওই দুই পুলিশ সদস্য। এসময় হঠাৎ করে কে বা কারা তাদের দিকে একটি বোমা ছুঁড়ে মারে।
বোমাটি বিকট শব্দে বিষ্ফোরিত হলে পুলিশ সদস্য দু'জন আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহতদের প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বোমায় তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/এসকে/২১৪৩ঘ.
bdnews24