২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিতে ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের খুলশী এলাকায় শুক্রবার রাতে ছিনতাইকারীর ছুরিতে শওকত আলী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় খোকন (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুলশী এলাকায় শুক্রবার রাতে ছিনতাইকারীর ছুরিতে শওকত আলী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় খোকন (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী এনায়েত কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর পোর্ট কানেকটিং রোডের আল আমীন ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী শওকত আলী স্ত্রীকে নিয়ে রিকশায় করে রাত সাড়ে ৮টার দিকে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। খুলশী এলাকায় লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে পৌঁছানোর পর দু'জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এ সময় শওকত বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরি মারে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন খোকন নামে এক ছিনতাইকারীকে ছোরাসহ আটক করে পুলিশে দেয়। এনায়েত কবীর বলেন, "একটি ছিনতাই মামলায় এক বছর সাজা ভোগের পর কয়েকদিন আগে কারাগার থেকে ছাড়া পায় খোকন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জেকে/২৩০৫ ঘ.