২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর পথে খালেদা

নোয়াখালী-১ আসনে স্থগিত নির্বাচনে দলীয় প্রচারণায় অংশ নিতে শুক্রবার সকালে নোয়াখালীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের সমর্থনে সোনাইমুড়ী ও চাটখিলের দুইটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-১ আসনে স্থগিত নির্বাচনে দলীয় প্রচারণায় অংশ নিতে শুক্রবার সকালে নোয়াখালীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের সমর্থনে সোনাইমুড়ী ও চাটখিলের দুইটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। ২৯ ডিসেম্বরের নির্বাচনে ফলাফল বিপর্যয়ের পর এটি হবে খালেদা জিয়ার প্রথম জনসভা। শুক্রবার সকাল ১১টায় শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়ার গাড়ি বহর নোয়াখালী রওনা দেয়। দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কুমিল্লা সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন। সেখানে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পরে তিনি আবার নোয়াখালীর উদ্দেশে যাত্রা করবেন। বিকাল তিনটায় সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভা হবে। দ্বিতীয়টি চাটখিল পিজি উচ্চ বিদ্যালয় মাঠে। আগামী ১২ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ হবে। গত ৪ ডিসেম্বর মহাজোটের প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ঢাকার লালমাটিয়ায় নিজ অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত করে। ২৯ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে বিএনপিসহ চারদলীয় জোটের ভয়াবহ বিপর্যয় হলেও নোয়াখালীর ছয়টি আসনের দুটি এবং ফেনী ও লক্ষ্মীপুরের সবগুলো আসনেই বিজয়ী হয়। এই তিনটি জেলায় মোট আসন সংখ্যা ১৩টি। খালেদা জিয়া নিজেও ফেনী-১ আসন থেকে বিজয়ী হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জিএনএ/১৩৪৮ঘ.