চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---জেলার রাউজান থানার গশ্চি নয়া হাটে বুধবার গভীর রাতে আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে।
আগুনে কেউ হতাহত না হলেও প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গশ্চি নয়া হাটের একটি দোকানে রান্নার চুলা থেকে বুধবার রাত পৌনে দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, কাপ্তাই ও কালুরঘাট ফায়ার সার্ভিস অফিসের দুটি গাড়ি গিয়ে ভোর রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৬৪৬ঘ.
bdnews24