ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জি ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী আইনজীবী শেরি ব্লেয়ার।
শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় সোমনাথ চ্যাটার্জি অভিনন্দন পত্র পাঠিয়েছেন।
অন্যদিকে শেরি ব্লেয়ার বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২১০৮ঘ.
bdnews24