২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হুদা ও আ.লীগের মোল্লার জামিন

দুর্নীতির দুটি মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে জামিন দিয়েছে আদালত। বুধবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও মো. আফজাল হোসেনের হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দুটি মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে জামিন দিয়েছে আদালত। বুধবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও মো. আফজাল হোসেনের হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। শুনানিতে হুদার পক্ষে তার আইনজীবী আজলামুল হোসেন জামিনের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। অন্যদিকে, কর ফাঁকির মামলায় তিন মাসের জন্য জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লা। মোল্লার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বোরহান উদ্দিনের বেঞ্চ তার তিন মাসের জামিন মঞ্জুর করে। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তার কারণ দর্শাতে বলেছে আদালত। বুধবার রিট শুনানিতে হাবিবুর মোল্লার পক্ষে ছিলেন অ্যাডভোকেট বজলুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১০৫ঘ.