২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায় বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 09:22 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায় বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন। নিহত ব্যক্তি হলেন- শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ছোট আড়াইমারী গ্রামের হাবলু মিয়া (২১)। বিএসএফ লাশ নিয়ে গেছে। আহতরা হলেন- একই ইউনিয়নের বাখের আলি গ্রামের ইউসুফ আলি (৩০) ও মালোটোলা গ্রামের বাবুল মিয়া (২৮)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান জানান, বিএসএফের সুখদেবপুর ফাঁড়ির সদস্যরা গুলি চালালে হতাহতের ওই ঘটনা ঘটে। হাবলু মিয়ার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। আহত দুই জনকে গ্রামবাসী উদ্ধার করে আনে। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে বিডিআরের ওই কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২২ ঘ.