২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আলামত হিসাবে রক্ষিত বোমা বিস্ফোরণে পুলিশ আহত

বগুড়া সদর থানার অভ্যন্তরে আলামত হিসাবে রক্ষিত বোমা বিস্ফোরণে রমজান আলী নামে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

বগুড়া, জানুযারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া সদর থানার অভ্যন্তরে আলামত হিসাবে রক্ষিত বোমা বিস্ফোরণে রমজান আলী নামে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। বিস্ফোরণে থানা ভবনের একটি ভেন্টিলেটারের কাচও ভেঙে গেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সকাল ১১টার দিকে কনস্টেবল রমজান আলী একটি প্লাস্টিকের লম্বা পাইপ দিয়ে লোহার খাঁচি থেকে আলামত হিসেবে রক্ষিত জিনিসপত্র সরানোর সময় একটি বোমা বিস্ফোরিত হয়। এতে রমজান আলী সামান্য আহত হন। ওসি জানান, লোহার খাঁচিতে ১৫ থেকে ২০টি বোমা অনেক আগে মামলার আলামত হিসাবে রক্ষিত ছিল। আলামত হিসেবে রক্ষিত বোমাগুলো এভাবে রাখার কারণ জানতে চাইলে ওসি আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি যোগদানের আগেই সেগুলো সেখানে রাখা ছিল।" বোমাগুলোর মধ্যে আর কোনোটি তাজা আছে কিনা পরীক্ষা করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.