ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর এবং ৫ নম্বর ইউনিট মঙ্গলবার সকালে যান্ত্রিক ত্র"টির কারণে বন্ধ হয়ে গেছে।
ত্র"টি সারিয়ে ইউনিট দুটি চালু করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালনক আব্দুল খালেক।
তিনি জানান, ইউনিট দুটির উৎপাদন ক্ষমতা ৪৫০ মেগাওয়াট।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24