২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীর চরের মুসলিমবাগে ডাকাতি

ঢাকার কামরাঙ্গীর চরের মুসলিমবাগে সোমবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। নগদ টাকা, সঞ্চয়পত্র, স্বর্ণালঙ্কার, ক্যামেরা ও মোবাইল ফোন সেট নিয়ে গেছে ডাকাতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 08:10 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কামরাঙ্গীর চরের মুসলিমবাগে সোমবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। নগদ টাকা, সঞ্চয়পত্র, স্বর্ণালঙ্কার, ক্যামেরা ও মোবাইল ফোন সেট নিয়ে গেছে ডাকাতরা। মুসলিমবাগের মসজিদ ঘাট এলাকার ৪ নম্বর গলির ৭ নম্বর বাড়ির তৃতীয় তলায় রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। লালবাগ জোনের ডিসি আব্দুল মালেক বিডিনিউজকে বলেন, "প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পরিচিত জনেরা এ ঘটনার সঙ্গে জড়িত। এলাকার লোকজন এ ঘটনা ঘটাতে পারে।" বাড়িওয়ালা ওহাব মিঞার ছোট মেয়ে আাঁখি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রামদা ও শাপল নিয়ে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাতদল তাদের পাঁচতলা ভবনের তিনতলার ফ্লাটের দরজার লক ভেঙ্গে ঢোকে। সে সময়ে তিনি, তার মা জমিলা বেগম, বোন তাছলিমা, ভাবী রুমা এবং দুই ভাতিজা ও ভাতিজি তানভির (৫) ও তানিয়া (৩) ফ্লাটে ছিলেন। তার বাবা ও ছোট ভাই এ সময় পাশের টিনসেডের বাড়িতে ছিলেন।" তিনি বলেন, "ডাকাতরা তাদের জিম্মি করে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ছয় লাখ টাকা, পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র, প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার, একটা ক্যামেরা ও একটা মোবাইল সেট নিয়ে গেছে।" চার ছেলে ও দুই মেয়ের বাবা ওহাব মিঞা একজন পরিবহন ব্যবসায়ী। তার দুটি পিকআপ গাড়ি আছে। এছাড়া তার তিন ছেলে সৌদি আরব থাকেন। মসজিদ ঘাটের ভবন বাড়ি ছাড়া ওহাব মিঞার আরও তিনটি টিনসেড বাড়ি আছে। মঙ্গলবার রাতে ডাকাতির সময় তিনি ও তার ছোট ছেলে তাদের অন্য বাড়িতে ছিলেন। বাড়িওয়ালার মেয়ে আঁখি আরও বলেন, "ডাকাতদের একজনের প্যান্ট পরা ছিল; বাকিরা লুঙ্গি কাছা দিয়ে ফ্লাটে ঢোকে। তাদের হাতে ছিল রামদা ও শাপল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪০৭ ঘ.